শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

গ্যাসের চাহিদা মেটাতে কূপ খনন করবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘদিন ধরেই চলছে বৈশ্বিক জ্বালানি সংকট। স্বাভাবিকভাবে এর প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ অবস্থায় নতুন গ্যাসকূপ অনুসন্ধানের পাশাপাশি বিদ্যমান কূপগুলো খনন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর মাধ্যমে শিগগিরই আমরা জ্বালানি সংকট কাটিয়ে উঠতে সক্ষম হব।

বিশ্লেষকরা বলছেন, জ্বালানির সংকট মেটাতে বাধ্য হয়ে সরকারকে এলএনজি আমদানি করতে হচ্ছে। এতে অর্থনীতির ওপর চাপ বাড়ছে। তাই এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দেশে গ্যাস উত্তোলন বাড়াতে হবে। যদি নতুন কোনো খনি আবিষ্কার করা সম্ভব হয়, তাহলে জ্বালানির দীর্ঘমেয়াদি সংকটের সমাধান সম্ভব।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, আমরা ৪৬টি নতুন কূপ খনন করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী ২০২৫ সালের মধ্যে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে। আশা করছি, খননকাজ শেষ হলে এসব কূপ থেকে প্রতিদিন ৬১৮ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। এর পাশাপাশি বিদ্যমান কূপগুলোও আরও খনন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ