বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮


দেশ ও জাতির উন্নয়নে আলেম সমাজের ভূমিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা হেমায়েত উদ্দীন:

نحمده ونصلي على رسوله الكريم. أما بعد: কিছু লোক প্রশ্ন তুলে থাকে আলেম সমাজ দেশ ও জাতির উন্নয়নে কী করে থাকেন? এর উত্তর হল- দেশ ও জাতির প্রকৃত উন্নয়নের জন্য মৌলিকভাবে যা যা করার প্রয়োজন আলেম সমাজ তার সবটাই করে থাকেন। কিন্তু যারা প্রশ্ন তুলে থাকে তারা হয়তো দেশ ও জাতির প্রকৃত উন্নয়ন বলতে কী বুঝায় সেটাই বোঝে না, বরং উল্টো যেটা প্রকৃত উন্নয়ন নয় সেটাকেই উন্নয়ন বুঝে বসে থাকে, ফলে আলেম সমাজের কৃত প্রকৃত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো তাদের কাছে বিবেচ্য হয় না। কিংবা তাদের চোখের উপর ইসলাম ও উলামা বিদ্বেষের পর্দা সেঁটে থাকে, ফলে তারা আলেম সমাজের কৃত প্রকৃত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো দেখতে পায় না।

অভিধানের বর্ণনা অনুযায়ী 'উন্নয়ন' (Development) অর্থ উন্নতি সাধন, প্রবৃদ্ধি ঘটানো, শ্রীবৃদ্ধিকরণ। এই 'শ্রীবৃদ্ধিকরণ' কথাটিকে সামনে রেখে সবগুলো অর্থ সমন্বিত করলে সার এই দাঁড়াবে যে, ভাল কিছুর বৃদ্ধি ঘটানোই হচ্ছে উন্নয়ন। মন্দের বৃদ্ধি ঘটানো নয়, বরং ভালোর বৃদ্ধি ঘটানোই হচ্ছে উন্নয়ন। মানব উন্নয়ন হোক, সামাজিক উন্নয়ন হোক, অর্থনৈতিক উন্নয়ন হোক, রাজনৈতিক উন্নয়ন হোক সব উন্নয়নের ক্ষেত্রেই একই কথা- মন্দের নয়, বরং ভালোর বৃদ্ধি ঘটানোই হচ্ছে উন্নয়ন। যেমন ধরুন মানুষের মাঝে অসচ্চরিত্র ও নীতিহীনতা বৃদ্ধি পাওয়া উন্নয়ন নয় বরং চরিত্র ও নীতি নৈতিকতা বৃদ্ধি পাওয়া উন্নয়ন।

মানুষকে কুমানুষ বানানো উন্নয়ন নয় বরং মানুষকে সুমানুষ হিসেবে গড়ে তোলা উন্নয়ন। দেশে কুনাগরিকের বৃদ্ধি ঘটানো উন্নয়ন নয় বরং সুনাগরিকের বৃদ্ধি ঘটানো উন্নয়ন। এগুলো হচ্ছে মানব উন্নয়ন (Human Development)-এর ক্ষেত্রে কথা। এমনিভাবে সমাজ ও প্রশাসনে দুর্নীতির বৃদ্ধি ঘটানো উন্নয়ন নয় বরং ন্যায়-নীতির বৃদ্ধি ঘটানো উন্নয়ন। সমাজে ও বিচার-ব্যবস্থায় জুলুম অবিচারের বৃদ্ধি ঘটানো উন্নয়ন নয় বরং ইনসাফ ও সুবিচারের বৃদ্ধি ঘটানো উন্নয়ন।

এগুলো হচ্ছে সামাজিক উন্নয়ন (Social Development)-এর ক্ষেত্রে কথা। এমনিভাবে অর্থনীতিতে অব্যবস্থাপনা বৃদ্ধি করা উন্নয়ন নয় বরং সুব্যবস্থাপনা বৃদ্ধি করা উন্নয়ন। এটা হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন (Economic Development)-এর ক্ষেত্রে কথা। এমনিভাবে রাজনৈতিক অনৈক্য ও অংশীদারিত্বহীনতা বৃদ্ধি পাওয়া উন্নয়ন নয় বরং ঐক্য ও অংশীদারিত্ব বৃদ্ধি পাওয়া হচ্ছে উন্নয়ন। এটা হচ্ছে রাজনৈতিক উন্নয়ন (Political Development)-এর ক্ষেত্রে à