শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টে রেললাইনে গাছের গুঁড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাক উল্টে রেললাইনের ওপর পড়েছে গাছের গুঁড়ি। পরে অল্প সময়ের মধ্যে গুঁড়িসহ ট্রাকটি উদ্ধার করে পুলিশ ও সেতু কর্তৃপক্ষ। এতে ট্রেন চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানিয়েছে রেল সংশ্লিষ্টরা।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সেতুর ২১ নাম্বার পিলারের কাছে ট্রাকটি উল্টে যায়।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে সেতুর পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাদ্দেক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত ১১টার দিকে ট্রাকে থাকা গাছের গুঁড়িগুলো বঙ্গবন্ধু সেতুর রেল লাইনের ওপরে গিয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাছের গুঁড়িগুলো সরিয়ে ফেলা হয়। তবে এতে কোনো ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। ট্রাকটিতে ক্ষমতার চেয়ে অধিক মালামাল বহন করায় এমনটা ঘটে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ