শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

স্বাধীনতার ৫০ বছরেও নৌপথ নিরাপদ নয় : জি এম কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের।

তিনি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরেও আমাদের নৌপথ নিরাপদ নয়।

আজ রোববার (২৫ সেপ্টেম্বর ) রাতে এক শোকবার্তায় এ কথা বলেন জাপা চেয়ারম্যান।

গোলাম মোহাম্মদ (জি এম) কাদের বলেন, শারদীয় দুর্গা উৎসবের আগে নৌকাডুবিতে একইসঙ্গে সনাতন ধর্মের অনেকের মৃত্যুর ঘটনা মেনে নেওয়া যায় না। নৌযানগুলো অতিরিক্ত যাত্রী বহন করছে, দেখার যেন কেউ নেই।

তিনি বলেন, তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে আজ রোববার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে  শতাধিক যাত্রীবাহী একটি নৌকা ডুবে যায়। এতে সর্বশেষ ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ