বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা শুক্রবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাইখুল হাদীস পরিষদের উদ্যোগে আগামীকাল ৩০ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৯ টায় ঢাকাস্থ কাজী বশির মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জীবন ও কর্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা সফল করার আহবান জানিয়ে বিবৃতি দিয়েছেন সংগঠনটির আহবায়ক মাওলানা তাফাজ্জুল হক আজিজ ও সদস্য সচিব মাওলানা হাসান জুনাইদ।

আজ বুহস্পতিবার এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. ছিলেন একজন অবিসংবাদিত নেতা ও ধর্মীয় ব্যক্তিত্ব। দেশ, জাতি ও ইসলামের কল্যাণে তিনি আমৃত্যু কাজ করে গেছেন।

আমরা যারা তার ভক্ত অনুরক্ত আছি, আমরা আমাদের শাইখ ও উস্তাদের স্মরণে আলোচনা সভার আয়োজন করেছি। শাইখুল হাদীস রহ. এর সকল ছাত্র, শিষ্য ও ভক্তবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা আগামী কালের আলোচনা সভায় অংশগ্রহণ করে সাফল্যমণ্ডিত করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ