শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

চকচকে চালে পুষ্টি থাকে না: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব চকচকে চালে পুষ্টি থাকে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ শনিবার (১ অক্টোবর) রাজধানীর শেরই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, ১০০ টন চাল পোলিশ করতে পাঁচ টন চাল অপচয় করতে হয়। এর পুরোটাই চালের অংশ। মনে রাখতে হবে, সব চকচকে চালে পুষ্টি থাকে না।

তিনি বলেন, যে চাল খেয়ে জীবন ধারণ করতে হয় তাতে যদি পুষ্টি না থাকে তাহলে জনগণ অপুষ্টিতে ভুগবে। এক শেণির ব্যবসায়ীরা চাল ছেঁটে পোলিশের মাধ্যমে চকচকে করে বাজারজাত করেন।

এ সময় ‘আমরা পোলিশ করা চাল খাব না’ এ আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান সাধন চন্দ্র মজুমদার।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে খাদ্য মন্ত্রণালয় নাগরিকদের নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিত করতে কাজ করছে। দেশের প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম চলমান আছে।

তরুণ প্রজন্মকে পুষ্টি সচেতনতা বাড়ানোর কাজে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, তরুণরা আগামীর ভবিষ্যৎ। তাদের সৃজনশীলতা ও নেতৃত্বদানের সক্ষমতা বৃদ্ধির জন্য খাদ্য মন্ত্রণালয় সব ধরনের সহায়তা করবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ