শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

শিক্ষার্থীদের মানবিক-সৃজনশীল হিসেবে গড়ে তোলা হবে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত ধ্যান বা মেডিটেশন চর্চার মধ্যদিয়ে শিক্ষার্থীদের দৈহিক, মানসিক ও আত্মিকভাবে সুস্থ ও সবল করে তুলে দক্ষ, যোগ্য, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দেশের প্রায় পাঁচ কোটি শিক্ষার্থীর ধ্যান চর্চায় অংশগ্রহণের মধ্যদিয়ে সমাজের সব স্তরে সৎ, সাহসী, আশাবাদী, সহমর্মী ও ইতিবাচক মানুষ হয়ে ওঠার চর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

আজ সোমবার (৩ অক্টোবর) রাজধানীর আইডিইবি ভবনে শিক্ষাপ্রতিষ্ঠানে পোস্ট-কোভিড টোটাল ফিটনেস চালুকরণ শীর্ষক প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।

প্রথিতযশা মনোরোগ বিশেষজ্ঞ ও সাহিত্যিক অধ্যাপক ডা. আনোয়ারা সৈয়দ হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম, কারিগরি শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. ওমর ফারুক প্রমুখ।

ডা. দীপু মনি বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা মানবিক মূল্যবোধগুলোর চর্চা করে আলোকিত মানুষ হোক। ধর্মচর্চা ও আত্মিক উন্নয়নে, শারীরিক-মানসিক স্বাস্থ্যের জন্য, সব হতাশা-নেতিবাচকতা দূর করার জন্য, সব আসক্তি থেকে মুক্ত থাকার জন্য, ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার জন্য, লক্ষ্য স্থির করে জীবনকে এগিয়ে নেওয়ার জন্য, শুদ্ধাচার চর্চার জন্য অর্থাৎ যা কিছু আমাদের সঠিক পথে এগিয়ে দেবে, জীবনের লক্ষ্য অর্জনে সহায়তা করবে এবং একটা উন্নত, সুখী-সমৃদ্ধ জীবন দিতে পারবে, তার সবকিছু অর্জনের পথে ধ্যান একটি বড় ভূমিকা পালন করতে পারে।

তিনি বলেন, শিক্ষার্থীদের আমরা বিজ্ঞান মনস্ক, প্রযুক্তিবান্ধব, প্রযুক্তি ব্যবহারে ও উদ্ভাবনে দক্ষ, মানবিক ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তুলবো। আমাদের এ প্রয়াসের সাফল্যে সহায়ক হিসেবে কাজ করবে ধ্যান। শিক্ষাপ্রতিষ্ঠানে টোটাল ফিটনেস কর্মসূচির মধ্যদিয়ে সবার মধ্যে ধ্যানের চর্চাটা ছড়িয়ে দিতে কোয়ান্টাম দীর্ঘদিন ধরে এ কাজটি করছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ