শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

কক্সবাজার-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কক্সবাজার-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। এ নৌরুটে দীর্ঘ সাত মাস বন্ধ ছিল।তবে মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের কারণে টেকনাফ-সেন্ট মার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকাল ৬টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়া বিআইডব্লিউটি ঘাটি থেকে কর্ণফুলী এক্সপ্রেস নামে একটি জাহাজ ৭৫০ জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের (স্কোয়াব) সভাপতি তোফায়েল আহমদ জাহাজ চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে সংঘর্ষের ফলে টেকনাফ-সেন্টমার্টিন রুটে এখনই জাহাজ চালু করা হচ্ছে না। কক্সবাজার এবং চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চালুর সিদ্ধান্ত নিয়েছি। পর্যটকরা নিরাপদে যাতায়াত করতে সক্ষম হলে পরে অন্য জাহাজগুলো চালু করা হবে।

কর্ণফুলী এক্সপ্রেসের মালিক হোসাইন আহমেদ বাহাদুর বলেন, কক্সবাজার থেকে জাহাজ চলাচলের অনুমতি পেয়েছি। প্রায় টিকিট বুকিং হয়ে গেছে।

আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে জানিয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ বলেন, কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ কর্ণফুলী এক্সপ্রেস পরীক্ষামূলক চলাচল করবে। পর্যায়ক্রমে অবস্থা বুঝে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ