আদিয়াত হাসান: সম্প্রতি কলরবের নীতিমালা প্রণীত হয়েছে। সে অনুযায়ী স্থায়ী পরিষদ গঠনসহ বেশকিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে কলরব ।
তারই ধারাবাহিকতায় নির্বাহী পরিষদ গঠনের লক্ষে নির্বাহী পরিচালক পদে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা ৩০মিনিট পর্যন্ত এ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে। কলরবের তালিকাভুক্ত ৩শ সদস্য এতে ভোট প্রদান করবেন।
আগামীকালের নির্বাচন বিষয়ে কলরবের সিনিয়র শিল্পী মুহাম্মদ বদরুজ্জামান বলেন, নির্বাহী পরিচালক পদে আমি মুহাম্মদ বদরুজ্জামান এবং আমাদের প্রিয় অনুজ আবু রায়হান এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি।
তিনি বলেন, আমাদের এ প্রতিদ্বন্দ্বিতা গতানুগতিক নয়। আমরা চাই কলরব সুন্দর শৃঙ্খলভাবে এগিয়ে যাক। মসৃণভাবে এগিয়ে যেতে গঠনতন্ত্রের পরিপূর্ণ বাস্তবায়ন হওয়া প্রয়োজন। সে লক্ষে আমাদের প্রতিদ্বন্দ্বিতা। এ প্রতিদ্বন্দ্বিতায় আমাদের দুইজনের যেই বিজয়ী হবে এতে মূলত কলরবের সকলের বিজয় হবে। এ ক্ষেত্রে ভিন্নরকম ভাবনার কোন সুযোগ নাই।
তিনি আরো বলেন, আমাদের প্রিয় উস্তাদ আইনুদ্দীন আল আজাদ রহ: স্বপ্নের কলরব আগামী দিনে দুর্দান্ত গতিতে এগিয়ে যাক। আপনাদের সকলের দোয়া চাই।
এদিকে আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যেই নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে কলরবের নাশিদ শিল্পী আবু রায়হান।
ইশতেহারে আবু রায়হান বলেন, ২০০৪ সালে কলরব এর প্রতিষ্ঠা করেছেন আমাদের নায়ক, ইসলামী সংগীতের কিংবদন্তি মরহুম আঈনুদ্দীন আল আজাদ রহ.। আমাদের এই মহিরুহ'র চিন্তা, শ্রম, ঘাম, স্মৃতির মিশ্রণ আজকের কলরব। ২০১০ সালে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আজাদ রহ. এর শাহাদাত বরণের পর তার-ই পরিশ্রমকে পুঁজি করে কলরব আজকের অবস্থানে স্বমহিমায় দাঁড়িয়ে আছে দেশের শুদ্ধ সংস্কৃতি, শুদ্ধসংগীত প্রিয় মানুষের আস্থার প্রতিবিম্ব হয়ে। জাতীয় পর্যায়ে দেশের বৃহৎ জনগোষ্ঠীর বোধ-বিশ্বাস লালন করে পরিচালিত একটি সংগঠনের একটি সুনির্দিষ্ট সাংগঠনিক কাঠামো, নীতিমালা, কর্মপরিকল্পনা থাকা, সুস্পষ্ট ভিশন ও মিশন ধরে থাকা প্রাসঙ্গিক একটি আবশ্যিক দাবি। দীর্ঘদিন ধরেই কলরব ভক্ত, শ্রোতা, প্রতিনিধিত্বকারী সদস্য, উপদেষ্টা, নেতৃত্বসহ সকল পর্যায়ে এই দাবি সুপ্ত ছিলো।
একেবারেই যে, অনুচ্চারিত ছিলো তা নয়। হয়ত, আমরা অনেকে বিক্ষিপ্ত এবং বিচ্ছিন্নভাবে এর প্রà§