শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

অসুস্থ আমিরের জন্য দোয়া চেয়েছেন হেফাজত মহাসচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের সর্ববৃহৎ ধর্মীয় অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধিন আছেন। তিনি পিত্তথলিতে পাথর হওয়া জনিত রোগে ভুগছেন। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে তাঁর একটি ছোট অপারেশন করা হবে।

এদিকে আমীরের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন হেফাজত মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

আজ (সোমবার) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশের আলেম সমাজের মুরব্বি ও মুসলিম উম্মাহর রাহবার কায়েদে মিল্লাত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। আমরা ওনার পূর্ণ সুস্থতার জন্য দেশ-বিদেশের সকল দ্বীনদার মুসলমানদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমাদের এ-ই রাহবারকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ