শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

যেসব খাবার লিভার পরিষ্কার করে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের পুরো শরীরের দূষিত পদার্থ বের করে দেয় লিভার। দীর্ঘদিনের অবহেলায় লিভারে জমতে পারে দূষিত পদার্থ। তাই লিভারকে পরিষ্কার রাখা জরুরি। আমাদের প্রতিদিনের কিছু ভুলে লিভারে মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই লিভার পরিষ্কার রাখতে পারে এমন খাবার খাওয়া জরুরি।

জেনে নিন লিভার পরিষ্কার করে যেসব খাবার

সবুজ শাক: শরীর থেকে দূষিত পদার্থ বের করতে দারুণ কার্যকরী হলো সবুজ শাক। এ ধরনের শাকে এমন কিছু গুণ থাকে যা পুরো শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। সবুজ শাকে থাকে ক্লোরোফিল নামক উপাদান। এটি রক্ত থেকে দূষিত পদার্থ শুষে নিতে পারে। সেইসঙ্গে এটি পেটের জন্য উপকারী।

অলিভ অয়েল: লিভারের জন্য অন্যতম উপকারী খাবার হলো অলিভ অয়েল। এটি শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। এই তেল কিছু এনজাইম শরীরে বাড়িয়ে দিতে পারে। ফলে লিভার থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়।

হলুদ: অন্যতম উপকারী একটি ভেষজ হলো হলুদ। এতে থাকে কারকিউমিন নামক উপাদান। এই কারকিউমিন লিভারের কোষের স্বাস্থ্য ভালো রাখে। লিভারকে ক্ষতির হাত থেকেও বাঁচাতে কাজ করে এটি।

রসুন: রসুনের এনজাইম লিভারের ক্ষতিকর টক্সিক উপাদান পরিষ্কার করে। এতে আছে আছে আরও দুটি উপাদান যার নাম এলিসিন এবং সেলেনিয়াম যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিক উপাদান হতে রক্ষা করে।

আপেল: প্রতিদিন ১ টি করে আপেল খেলে তা লিভারকে সুস্থ রাখে।আপেলের পেক্টিন, ফাইবার দেহের পরিপাক নালী হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্টরোল দূর করে এবং সাথে সাথে লিভারকেও সুস্থ রাখে। যেকোন ধরণের আপেলই দেহের লিভারের জন্য ভালো।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ