রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

নারায়ণগঞ্জে হাসপাতালে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রাঙ্গণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কোন ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।

আজ মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে হাসপাতালের ১৯ নম্বর ওয়ার্ডের বাইরে বিনষ্ট করার জন্য রাখা মেট্রেসে আগুন লেগে যায়।

এসময় সাথে সাথেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাশার বলেন, হাসপাতালের বাইরে বিনষ্ট করার জন্য কিছু মেট্রেস রাখা হয়েছিল। এজন্য আমরা কমিটিও করেছিলাম। সিগারেটের আগুন থেকেই অগ্নিকাণ্ড ঘটতে পারে।

তিনি আরও বলেন, আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের চিকিৎসা সেবা স্বাভাবিক আছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ