শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

বৃহস্পতিবার ফকিহুল মিল্লাত স্মারকের পাঠোন্মোচন করবেন আল্লামা আবুল কাসেম নোমানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: দারুল উলুম দেওবন্দের মুহতামিম ও শাইখুল হাদিস আল্লামা আবুল কাসেম নোমানির হাতে পাঠোন্মোচন হতে যাচ্ছে ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রহ. স্মারক গ্রন্থের।

জানা যায়, আগামী বৃহস্পতিবার (১৭ নভেম্বর) চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে অনুষ্ঠিব্য দুই দিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী মহা সম্মেলনে আল্লামা আবুল কাসেম নোমানির হাতে এ স্মারকগ্রন্থ তুলে দিবেন বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক ও ফকিহুল মিল্লাত রহ. বড় সাহেবজাদা মুফতি আরশাদ রাহমানী।

উপমহাদেশের বরেণ্য আলেম ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান রাহিমাহুল্লাহ এদেশে ইহয়ায়ে সুন্নাত, ইলমের শুদ্ধ চর্চা ও ইসলামি ফিকহের সমৃদ্ধ পথযাত্রার অন্যতম পথিকৃৎ। তিনি ছিলেন একাধারে প্রাজ্ঞ আলেম, যুগ সচেতন ফিকহবিদ ও বুদ্ধিদীপ্ত ইসলাহি মুরব্বি। অনুসরণীয় এই বুজুর্গের জীবন, কর্ম ও আদর্শের চর্চার সুবিধার্থে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম তার ওপর একটি প্রামাণ্য স্মারকগ্রন্থ প্রকাশ করতে যাচ্ছে।

জানা যায়,স্মারকটির সম্পাদক হুমায়ুন আইয়ুব এবং প্রধান সম্পাদক জহির উদ্দীন বাবর। স্মারকটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফকিহুল মিল্লাত রহ. এর বড় সাহেবজাদা, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি আরশাদ রাহমানী। তাছাড়া টিম আওয়ার ইসলামকে আন্তরিকভাবে সার্বিক সহযোগিতা করেছেন ফকিহুল মিল্লাত রহ. এর ছোট সাহেবজাদা মুফতি শাহেদ রাহমানী।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ