শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

১৫ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ক্লাস শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৫ জানুয়ারি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হবে।

আজ রোববার (২৭ নভেম্বর) রাতে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবু হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উপাচার্যের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় আগামী ১৫ জানুয়ারি ক্লাস শুরু বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে প্রভোস্ট কমিটির সভায় ১ জানুয়ারি ক্লাস শুরুর সুপারিশ ছিল। কিন্তু আবাসিক হলে জনবল সংকট সমাধান না হওয়ায় তা আপাতত সম্ভব হচ্ছে না।

আবু হাসান বলেন, এখনো বেশকিছু আসন শূন্য রয়েছে। আগামী ৮ থেকে ১১ ডিসেম্বর শূন্য আসনে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

এরআগে গত ৩১ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ