মুহাম্মাদ সাইফুদ্দীন গাজী।।
মানুষ ইমাম আজম আবু হানীফা রহ.কে চেনে, কিন্তু তাঁর উসতায হাম্মাদ রহ.কে তেমন চেনে না। ইমাম বুখারী রহ.কে সবাই চেনে, কিন্তু তার উস্তাযদের সেভাবে চেনে না। হাকীমুল উম্মাহ আশরাফ আলী থানভী রহ.কে সবাই চেনে, কিন্তু তাঁর শাইখ হাজী সাহেবকে সেভাবে ক'জনে চেনে? এভাবে পৃথিবীর সকল মহৎ সৃষ্টি ও মহান মানুষদের গড়ে ওঠার পেছনের মূল কারিগরদের লোকেরা খুব কমই চেনে ও জানে। কিন্তু তাদের সৃষ্টির সুমিষ্ট ফল সবাই আস্বাদন করে। তাদের কুরবানীর সুফল সবাই ভোগ করে। এটাই সম্ভবত সৃষ্টির নিয়ম ও নেজাম। সৃষ্টির মহান কারিগরেরা সাধারনত তাদের মহৎ সৃষ্টির আড়ালেই থেকে যায়। যেমনটি আড়াল হয়ে আছেন কুলকায়িনাতের মহান খালিক ও মালিক আমাদের রব মহান আল্লাহ তাআলা।
উপমহাদেশে দুইজন মহান ব্যক্তিত্ব এমন আছেন, যাদের গড়ে ওঠার পেছনে তাদের আপন সহোদরদের অবদান ও ত্যাগ অনেক অনেক বেশি। একজন হলেন সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ.-এর বড় ভাই হাকীম মাওলানা সাইয়েদ আবদুল আলী রহ.। হযরত আলী মিয়া নদভী রহ. তাঁর ভাইয়ের কুরবানী, প্রেরণা, উৎসাহ, অনুশাসন ও পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠেছেন, বড় হয়েছেন। তাঁর মহান বড় ভাইয়ের অবদান উল্লেখ করা ছাড়া তাঁর জীবনী রচনা অসম্ভব। হযরত আলী মিয়াও তাঁর ভাইয়ের অবদানের কথা সসম্মানে অকপটে উল্লেখ করেছেন।
অপরজন হলেন শাইখুল ইসলাম তাকী উসমানী হাফিযাহুল্লাহু তাআলা-এর বড় ভাই মাওলানা রফী উসমানী রহ.। শাইখুল ইসলাম তাঁর পিতা মুফতী শফী রহ. এর তত্ত্বাবধানেই তালীম তারবিয়াত, ফিকহ তাফাক্কুহ ও ইফতা-যোগ্যতা অর্জন করেছিলেন। পিতার ইন্তেকালের পর যিনি তাঁর পৃষ্ঠপোষ্টকতা করেছেন এবং তাঁর পাশে পাহাড় হয়ে এবং তার ওপর মহিরুহ হয়ে আমৃত্যু দাঁড়িয়ে ছিলেন, তিনি হলেন তাঁর শ্রদ্ধেয় বড় ভাই মুফতী রফী উসমানী।
তিনি একাধারে একজন বিজ্ঞ ফকীহ ও মুফতী, প্রাজ্ঞ শাইখুল হাদীস, বিজ্ঞ পরিচালক ও সংগঠক, উচ্চস্তরের আধ্যাত্মিক সাধক, লেখক গবেষক ও আলোচক ছিলেন। যোগ্যতায় কোনো অংশেই তিনি শাইখুল ইসলাম থেকে কম ছিলেন না। শাইখুল ইসলাম নিজেই বলেছেন : وہ مجھ سے ہر حیثیت سے بڑے تھے ۔۔۔
"তিনি সর্বদিক থেকেই আমার থেকে বড় ছিলেন..."
কিন্তু তিনি সর্বদিক থেকেই প্রিয় ছোট ভাইকে এগিয়ে দিয়েছেন। এগিয়ে রাখতে চেষ