শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
খেলাফত আন্দোলন ঘুরে ফের ইসলামী আন্দোলনে নান্নু মুন্সী গাইবান্ধার সেই মূর্তি স্থাপনের কাজ বন্ধ ঘোষণা চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী

বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যান চলাচল বন্ধের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগত যান চলাচল বন্ধের দাবি জানিয়েছে নিরাপদ সড়ক চাই ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

আজ শনিবার সকাল এগারোটায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবির সাবেক শিক্ষকের গাড়ি চাপায় এক নারীর মৃত্যুর ঘটনার প্রতিবাদে আয়োজিত সমাবেশে এ দাবি জানায় তারা৷

এসময় তাদের হাতে 'শুক্র ও শনিবার ক্যাম্পাসকে পার্কে রূপান্তর চাই না', 'নিরাপদ ক্যাম্পাস চাই, এটা বিশ্ববিদ্যালয় কোনো পার্ক নয়', 'বহিরাগত গাড়ি ক্যাম্পাসে চলাচল বন্ধ চাই' এসব স্লোগান সম্বলিত লেখা দেখা যায়।

সমাবেশে নিরাপদ সড়ক চাই আন্দোলনের ঢাবি শাখার সভাপতি রিফাত জাহান শাওন বলেন, বিশ্ববিদ্যালয় আর বিশ্ববিদ্যালয় নেই, এটা একটা পার্কে পরিণত হচ্ছে। এই বিশ্ববিদ্যালয় যেন পার্কে পরিণত না হয়, বহিরাগত যান যেন বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে চলাচল না করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত সেই ব্যবস্থা করা।

তিনি জানান, এই ঘটনার যেনো আর কোনো পুনরাবৃত্তি না ঘটে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনের প্রতি দাবি।

এদিকে এই ঘটনায় নিহত নারীর রুবিনা আক্তারের ভাই জাকির হোসেন বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলা করেছেন। শাহবাগ থানার ডিউটি অফিসার কামরুন্নাহার কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার ভোররাতে ঐ শিক্ষকে আসামি করে জাকির হোসেন নিরাপদ সড়ক আইনে মামলা করেছেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ