আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ভোটে যেতে চায় না। তারা সন্ত্রাস-হত্যা করে ক্ষমতায় যেতে চায়। কারণ, জানে মানুষ তাদের ভোট দেবে না। ভোট পাবে না বলে নির্বাচনে না গিয়ে সরকার উৎখাত করে বিএনপি ক্ষমতা দখল করতে চায়। র
রোববার চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠের জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব বলেন তিনি।
সরকারের তিন মেয়াদে চট্টগ্রামের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতি বন্দরনগরীর মানুষের সমর্থন চান।
তিনি বলেন, আপনারাই আমার পরিবার, আপনারাই আমার সব। অতীতে আপনারাই নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছেন। আবারও আপনাদের দোয়া, সহযোগিতা ও ভোট চাই। দেশ বাঁচাতে আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিন। হাত তুলে ওয়াদা করুন ভোট দেবেন। এ সময় মাঠে উপস্থিত জনতা ও দলীয় নেতাকর্মী হাত উঁচু করে তাদের সমর্থন ব্যক্ত করেন।
পঞ্চাশ মিনিটের বক্তৃতায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা চট্টগ্রামসহ সারা দেশের উন্নয়নে তার সরকারের গৃহীত কার্যক্রমের চিত্র তুলে ধরেন। বিএনপির কঠোর সমালোচনাও করেন তিনি। ঢাকায় ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ সময়ে এসে ১০ ডিসেম্বর পাকিস্তানিরা বুদ্ধিজীবীদের হত্যা শুরু করেছিল। তাই ১০ ডিসেম্বর বিএনপির প্রিয় দিন। এ সময় শেখ হাসিনা বিস্ময় প্রকাশ করে বলেন, পাকিস্তানি হানাদার বাহিনীর পদলেহনের দোসর ছিল বলেই ১০ ডিসেম্বর তারা ঢাকা শহর দখল করতে চায়। তারা আওয়ামী লীগ সরকারকে উৎখাত করবে? তিনি একই সঙ্গে প্রশ্ন উত্থাপন করে বলেন, আর আওয়ামী লীগ বসে থাকবে? দেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে বিএনপি-জামায়াত এবং স্বাধীনতাবিরোধীরা যেন ক্ষমতায় আসতে না পারে। সেদিকে লক্ষ্য রেখে ঐক্যবদ্ধ হওয়ার জন্য চট্টগ্রামের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
পলোগ্রাউন্ড মাঠের এই জনসভায় ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি চট্টগ্রামের লালদীঘি হত্যাকাণ্ডের ভয়াল ঘটনা স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, লালদীঘি ময়দানে গুলি করে ৩০ জনকে হত্যা করে পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা। খালেদা জিয়া তাকে প্রমোশন দ