মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশসহ ২০ দেশের ওষুধে শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের রাশিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৪  আল্লাহর নৈকট্য পেতে প্রতিদিন পড়ুন ৮ নফল নামাজ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

নির্ধারিত হলো ২০২৩ সালের তাকমিল পরীক্ষার ফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ১৪৪৪ হিজরি ২০২৩ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফি স্ব স্ব বোর্ডে জমাদানের নির্দেশ দেয়া হয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের পক্ষ থেকে।

আজ মঙ্গলবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশের অফিস ব্যবস্থাপক মুহাম্মদ অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ নভেম্বর রোজ বৃহস্পতিবার আল-হাইআতুল উলয়ার কার্যালয়ে অনুষ্ঠিত স্থায়ী কমিটির ৫৩ নং সভায় গৃহীত ৬ (খ) সিদ্ধান্ত অনুসারে ২০২৩ সালের দাওরায়ে হাদিস পরীক্ষার ফি মাদরাসাসমূহ স্ব স্ব বোর্ডে জমা প্রদান করার করবে।

আগামীকাল বুধবার, ৭ ডিসেম্বর থেকে সকল দাওরায়ে হাদিস মাদরাসাকে ২০২৩ সালের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষার ফি স্ব স্ব বোর্ডে জমাদানের কথা বলা হয়েছে।

ফি জমাদানের স্বাভাবিক সময় ৫ জুমাদাল উখরা ১৪৪৪ হিজরি পর্যন্ত; বিলম্বিত সময় ১৫ জুমাদাল উখরা ১৪৪৪ হিজরি পর্যন্ত। ফি জমাদানের জন্য প্রত্যেক মাদরাসাকে আল-হাইআতুল উলয়ার অনলাইন সফটওয়্যারের ড্যাশবোর্ডে প্রবেশ করে “রিপোট সংক্রান্ত> সাধারণ রিপোর্ট> ১- নিবন্ধিত পরীক্ষার্থীদের অন্তর্ভুক্তি ফরম> পূরণ করতে হবে।

রিপোর্ট দেখুন”-এ ক্লিক করে ‘নিবন্ধিত পরীক্ষার্থীদের অন্তর্ভুক্তি ফরম’টি ডাউনলোড ও প্রিন্ট করতে হবে। উক্ত ফরমে ফির পরিমাণ ও পরীক্ষার্থীর স্বাক্ষরসহ স্ব স্ব বোর্ডে জমা দিতে হবে। ফরম ডাউনলোড করতে ক্লিক করুন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ