মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: ডা. জাহেদ ‘বাংলাদেশে ১ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই-সেমিকন্ডাক্টর কোম্পানি’ পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ

একটি দলের কথায় পদত্যাগ করবে না নির্বাচন কমিশন: ইসি আলমগীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। একটি দলের কথায় নির্বাচন কমিশন পদত্যাগ করবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

আজ রোববার (১১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, শনিবার (১০ ডিসেম্বর) বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে সবার কাছে গ্রহণযোগ্য একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানায় বিএনপি।

বিএনপি দলীয় ৭ সংসদ সদস্যের পদত্যাগ প্রসঙ্গে ইসি আলমগীর বলেন, এমপিদের পদত্যাগের গেজেট প্রকাশের পর শূন্য আসনে উপনির্বাচন হবে।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএমের মাধ্যমে ভোট হলে ভালো। প্রথমে অভিযোগ আসে ভোটে কারচুপি হয়েছে।

যেহেতু ইভিএম-এ কারচুপির সুযোগ নেই, অতএব এই অভিযোগ করার সুযোগ নেই। যিনি ভোট পাবেন, তিনি জিতবেন। ইভিএম-এ আমরা যতগুলো নির্বাচন করেছি, কোনো অভিযোগ নেই কিন্তু যেখানে ব্যালটে ভোট হয় সেখানে নানা রকমের অভিযোগ করে।

বিএনপি ইভিএম-এর ওপর অনাস্থা এনেছে। অনেকের আবার আস্থা আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য সব কিছু বিবেচনা করে নির্বাচন কমিশন যেটি সঠিক মনে করবে, সেটিই হবে। হ্যাঁ, সবার পরামর্শ আমাদের শুনতে হবে কিন্তু শুনে আমাদের নিজস্ব বিচার-বিশ্লেষণ করতে হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ