শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

এবার টার্গেট স্মার্ট বাংলাদেশ: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল বাংলাদেশ বির্নিমাণের কারণে আমাদের করোনা মহামারির সময় কোনো কাজ থেমে থাকেনি। যদি ডিজটাল বাংলাদেশ না হতো তাহলে করোনার সময় সব স্থবির হয়ে যেত। আগামীর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশ থেকে ২০৪১ সালে আমরা স্মার্ট বাংলাদেশে চলে যাব। এটাই এখন আমাদের টার্গেট।

সোমবার (১২ ডিসেম্বর) দেশের তিন জেলায় তিনটি ডিজিটাল প্রকল্প উদ্বোধনের সময় এমন প্রধানমন্ত্রী একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারির সময় অনেক বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া কার্যক্রম স্থাগিত হয়ে যায়। কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় অনলাইনে শিক্ষার্থীদের লেখাপড়া কার্যক্রম চালিয়ে নেয়। কিন্তু পিছিয়ে থাকে সরকারি বিশ্ববিদ্যালয়। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ও এ কার্যক্রমে পিছিয়ে থাকে। শেষ পর্যন্ত তারাও শুরু করে।

তিনি বলেন, করোনার টিকা আমরা বিনামূল্যে দিয়েছি। বিশ্বের অনেক ধনী দেশও তাদের জনগণকে বিনামূল্যে টিকা দিতে পারেনি। বিনামূলে টিকা দিতে গিয়ে আমাদের অনেক টাকা খরচ হয়ছে।

এ সময় তিনি অর্থনীতির কথা তুলে ধরে বলেন, করোনার পরই রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে। গ্রেট ব্রিটেনের মতো দেশও অর্থনৈতিক মন্দার মধ্যে পড়েছে। কিন্তু সেখানে আমাদের অবস্থান অনেক ভালো। আমরা অর্থনীতি চাকা সচল রেখেছি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বরিশালে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার ছাড়াও রাজশাহীতে স্থাপিত ‘জয় সিলিকন টাওয়ার’, ‘বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম’ ও ‘বঙ্গবন্ধু সিনেপ্লেক্স’এর উদ্বোধন করেন।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস’ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমবারের মতো দেশজুড়ে জাতীয়ভাবে এবং নিয়মতান্ত্রিক ষষ্ঠ ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হচ্ছে। এবারের দিবসের প্রতিপাদ্য বিষয় হলো ‘প্রগতিশীল প্রযুক্তি, অন্তর্ভুক্তিমূলক উন্নতি। দিবসটি উপলক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশীজনদের পুরস্কৃত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ