শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জামিন মেলেনি মির্জা ফখরুল- মির্জা আব্বাসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামিন মেলেনি কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ২২৪ নেতাকর্মীর। আজ বেলা সাড়ে ৩টার পর তাদের আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম শফি উদ্দিনের আদালত।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ বলেন, 'সিনিয়র-জুনিয়র মিলিয়ে শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। বিএনপির সিনিয়র নেতারাসহ মোট ২২৪ জন নেতাকর্মীর জামিন শুনানি হয়েছে। শুনানি শেষে আদালত সবার জামিন নামঞ্জুর করেন।

জামিন চাওয়া উল্লেখযোগ্য অপর আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আবদুস সালাম, বিএনপির প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, সাবেক এমপি মো. ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সাবেক এমপি সেলিম রেজা হাবিব।

এর আগে গতকাল রবিবার মির্জা ফখরুলসহ বাকি নেতাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম রেজাউল করিম চৌধুরী জামিন শুনানির জন্য আজ সময় নির্ধারণ করেন।

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর দিবাগত রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে পুলিশ। পরদিন আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ