শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১ লাখ ৩০ হাজার টন সার কিনবে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় দুই দেশ থেকে ১ লাখ ৩০ হাজার টন ইউরিয়া ও এমওপি সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাবগুলোর অনুমোদন দেওয়া হয়।

আরব আমিরাত ও কানাডা থেকে এই সার কিনতে মোট ৮৫৩ কোটি ৫৬ লাখ ৮০ হাজার ৮৯৯ টাকা খরচ হবে।

এরমধ্যে বাংলাদেশ কেমিকেল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) মাধ্যমে আমিরাতের ফার্টিগ্লোব ডিস্ট্রিবিউশন লিমিটেড থেকে ১৬৩ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৯৬৯ টাকায় ৩০ হাজার মেট্রিক টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার কেনা হবে।

এ ছাড়া বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের মাধ্যমে কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে ১০তম লটে ৩৪৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার ৪৬৫ টাকায় ৫০ হাজার টন এবং ১১তম লটে ৩৪৪ কোটি ৯০ লাখ ৬০ হাজার ৪৬৫ টাকায় আরও ৫০ হাজার টন মিউরেট-অব-পটাশ (এমওপি) সার আমদানি করবে সরকার।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ