মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ইসলামী শিক্ষা নিয়ে কোন চক্রান্ত সহ্য করা হবে না: ইসলামী আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারি মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেছেন, ইসলামী শিক্ষা নিয়ে কোন চক্রান্ত সহ্য করা হবে না। বিজয়ের মাসে ইসলামী শিক্ষা নিয়ে কোন ধরনের ছলচাতুরী মেনে নেয়া হবে না।

সিলেবাসে হিন্দুত্ববাদী শিক্ষা দেশবাসী মানবে না। ২০২৩ সালের জন্য মূদ্রণকৃত পাঠ্যপুস্তক যেন শিক্ষাপ্রতিষ্ঠানে না যায়। যেহেতু শিক্ষা কারিকুলামে অনেক সমস্যা। হিন্দুত্বাদী ও নাস্তিক্যবাদী লেখার আধিক্য।

সেহেতু এদেশের ধর্মপ্রাণ মানুষ এই বই গ্রহণ করবে না। দেশের বিরানব্বই ভাগ মুসলমান, তাদের সন্তানদের পৌত্তলিকতা শিক্ষা দিতে চায় না। সকল মাদরাসা ও স্কুলে বিতর্কিত নতুন বইগুলো প্রত্যাখ্যানের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের কমিটিসহ সকলকে সজাগ ও সতর্ক হতে হবে। দাবী বাস্তবায়ন না হলে আমরা ঘরে বসে থাকবো না। ঈমান, ইসলাম রক্ষায় প্রয়োজনে আমরা জীবন বিলিয়ে দিতে প্রস্তুত আছি।

আজ বিকেলে পুরানা পল্টনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, নগর দক্ষিণ সহ-সভাপতি আলহাজ্ব আলতাফ হোসেন, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়াতুল্লাহ, নজরুল ইসলাম খোকন, মাওলানা কামাল হোসাইন, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, এইচএম রফিকুল ইসলাম প্রমূখ।

-এটি