রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৫ নভেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি রাজধানীর কড়াইল বস্তিতে আগুন লেগে একজনের মৃত্যু শ্রমিক আন্দোলনের মুখে কালিয়াকৈরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৭ কারখানা ফিলিস্তিনিদের প্রাকৃতিক সম্পদের ওপর সার্বভৌমত্বের পক্ষে ১৫১ দেশের ভোট মারকাযুল লুগায় সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত দেওবন্দে ফিরেছেন মাওলানা আরশাদ মাদানী, শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল ‘আজই নিজের আমলের হিসাব নিন, কাল আর সুযোগ মিলবে না’ পর্যায়ক্রমে দেশের সব ইমাম-মুয়াজ্জিন সরকারি ভাতা পাবেন মুফতি তাকী উসমানীর আগমন ঘিরে সিলেটে মতবিনিময় সভা ১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল

মক্তব থেকে বাড়ি ফেরার পথে অটোরিকশার চাপায় শি*শু নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের গফরগাঁওয়ে মক্তব থেকে বাড়ি ফেরার পথে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় লামিয়া আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। বাড়ি সংলগ্ন খানা বাড়ি মসজিদের মক্তবে পড়তো সে।

আজ সোমবার সকালে গফরগাঁও-বরমী সড়কের উথুরী খানা বাড়ি মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত লামিয়া একই গ্রামের আব্দুস ছোবহানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, গফরগাঁও-বরমী সড়কের পাশে উথুরী খানা বাড়ি মসজিদ অবস্থিত। এই মসজিদের মক্তবে লামিয়াসহ অন্য শিশুরা প্রতিদিন সকালে আরবী পড়ে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মক্তব ছুটির পর অন্য শিশুদের মতো বাড়ি ফেরার সময় দ্রুতগামী একটি অটোরিকশা লামিয়াকে চাপা দেয়। এতে লামিয়া গুরুতর আহত হলে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

স্থানীয় ইউপি সদস্য খোকা মিয়া বলেন, অটোরিকশাটি চাপা দিয়ে চলে যায়। লোকজন চেষ্টা করেও আটকাতে পারেনি।

গফরগাঁও থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠিয়েছি। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ