মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

সেরা করদাতা হলেন ১৪১ জন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১-২২ করবর্ষের জন্য ১৪১ জনকে শীর্ষ করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে যাচাই-বাছাই করে ট্যাক্স কার্ডপ্রাপ্তদের নামের তালিকা অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর এসব নামের তালিকা তৈরি করা হয়েছে।

এ তালিকায় জাতীয় পর্যায়ে ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম রয়েছে। ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন। সংশোধিত জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা ২০১০ অনুসারে এসব কার্ড দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী, ট্যাক্স কার্ডধারীরা বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে আমন্ত্রণ পাবেন।

সড়ক, বিমান, নদীপথে ভ্রমণে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। হোটেল-রেস্তোরাঁয় অগ্রাধিকার ভিত্তিতে সেবা পাবেন। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন। ট্যাক্স কার্ডধারী ব্যক্তি ও তার পরিবার চিকিৎসায় হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে শয্যাসুবিধা পাবেন।

সারা দেশের করদাতাদের কর পরিশোধ খতিয়ে দেখে ব্যক্তি পর্যায়ে ৭৬ জন এবং কোম্পানি পর্যায়ে ৫৩ জনকে এবং অন্যান্য ক্যাটাগরিতে ১২ জনসহ মোট ১৪১ জনকে সর্বোচ্চ ও দীর্ঘ সময়ের সেরা করদাতা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া প্রত্যেক জেলা ও সিটি করপোরেশন পর্যায়ের সেরা করদাতাদের আঞ্চলিকভাবে সম্মাননা দেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ