শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার আমি ক্ষমতায় থাকতে ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেব না: নেতানিয়াহু  হিল্লা বিয়ে ইসলামের নিকৃষ্ট অপব্যাখ্যা: শায়খ আহমাদুল্লাহ শিক্ষার গুরুত্ব বিবেচনায় বাজেটে বরাদ্দ বাড়ানো হয়েছে: শিক্ষামন্ত্রী ফেসবুক ডাউন, ভোগান্তিতে ব্যবহারকারীরা  কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের

রসিক নির্বাচনে সাংবাদিকদের মানতে হবে যেসব নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৭ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে মাঠের পরিস্থিতি ঠিক রাখতে ভোটের আগে ও পরে মিলে পাঁচ দিনের জন্য মাঠে নামছেন ৪৯ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট। রসিক নির্বাচনে সাংবাদিকদের জন্য দুটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার ইসির যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের জন্য দুটি নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী ভোটকক্ষে কোনো সাংবাদিক ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না। ভোটকক্ষে দুজনের বেশি সাংবাদিক প্রবেশ করতে পারবেন না।

উল্লেখ্য, ২৭ ডিসেম্বর রংপুর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। মোট প্রার্থী সংখ্যা রয়েছে ২৭০ জন। মেয়র পদে নয় জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রসিক নির্বাচনে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ