শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি

বিসমিল্লাহর পরিবর্তে ৭৮৬ লেখা যাবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আরবি প্রতিটি অক্ষরের একটি রোমান সংখ্যা আছে। ৭৮৬ হলো পুরো বিসমিল্লাহ’র রোমান সংখ্যা। আমাদের পূর্বযুগ থেকেই বিসমিল্লাহ’র পরিবর্তে ৭৮৬ লেখার বিষয়টি চলে আসছে।

তখন সম্ভবত এটা চিঠিতে লেখা হত, যাতে চিঠি ছিড়ে ফেলে দিলে বিসমিল্লাহ’র অসম্মান না হয়। এর দ্বারা যদিও বিসমিল্লাহ লেখার বরকত অর্জন হয় না, কিন্তু ৭৮৬ লিখলে প্রাপক বুঝতে পারো, বিসমিল্লাহ’ই লেখা উদ্দেশ্য; তাই সে ৭৮৬ দেখলে বিসমিল্লাহ পড়ে নেয়।

বিসমিল্লাহ’র দুটি বরকত রয়েছে-১. লেখার ২.পড়ার। অসম্মানের আশঙ্কায় লেখার বরকত বাদ দেয়া হয়। কিন্তু ৭৮৬ লেখার মাধ্যমে পড়ার বরকতের প্রতি উৎসাহিত করা হচ্ছে।

সুতরাং বিভিন্ন হ্যান্ডবিল, পেস্টারে বিসমিল্লাহ’র পরিবর্তে ৭৮৬ লেখার মাধ্যমে যদি এই উদ্দেশ্য হয় এটা দেখলে পাঠক বিসমিল্লাহ পড়ে লেখা পড়া শুরু করবে তাহলে শরীয়তের দৃষ্টিতে তাতে কোনো সমস্যা নেই। তবে উত্তম হলো এর  স্থানে বিসমিহী তায়ালা লেখা।

(শরহুল মাজাল্লা-১৭, আপকে মাসাইল আওর উনকা হল-৮/৩৪৮)

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ