সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


মোবাইলে আত্মীয়তার বন্ধন অটুট রাখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||মুফতি আলী হুসাইন||

মোবাইল আবিস্কারের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্যই ছিল পরস্পর যোগাযোগ রক্ষা করা। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, এক প্রদেশ থেকে অপর প্রদেশ, এক শহর থেকে অপর শহরের মানুষের সাথে যোগাযোগ রক্ষা করা। বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার প্রায় ৮৭% মোবাইল ব্যবহারের আওতায় চলে এসেছে। অবশিষ্ট তেরো শতাংশ-ও হয়তো খুব কাছাকাছি সময়ের ভেতর চলে আসবে। এই যন্ত্রটার অপকারিতা ও কুফলের শেষ নেই। অবশ্য উপকারিতার ফিরিস্তিও কম নয়।

ধরুন আপনার হাতে একটা ধারালো ছুরি আছে। এখন ইচ্ছে করলে তা দিয়ে ফল কেটে খেতে পারেন আবার অন্যের ক্ষতিও করতে পারেন। সঠিক ব্যবহারেই আপনার ব্যক্তিত্ব পরিস্কার হয়ে যাবে। আধুনিক বিশ্বে মোবাইলের আবিস্কার মানুষের জীবনযাত্রাকে একদমই সহজ করে দিয়েছে। পুরো বিশ্ব এখন মানুষের হাতের মুঠোয়। এটি ব্যবহারের ফলে খুব অল্প সময়েই গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদান করা যায়। প্রয়োজনে-অপ্রয়োজনে ইচ্ছেমতো কথা বলা যায়।

মোবাইল ব্যবহারের যতগুলো কল্যাণকর দিক থাকতে পারে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিক হলো এটির মাধ্যমে মা-বাবা, ভাই-বোন, নিকটবর্তী ও দূরবর্তী আত্মীয়-স্বজনদের খোঁজ-খবর নেয়া যায়। তাদের সাথে যোগাযোগ রক্ষা ও সম্পর্ক মজবুত করা সহজতর হয়। মোবাইলের বিভিন্ন ফিচার ও এপস্ ব্যবহার করেও আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা সম্ভব। যেমন, ইমু, হুয়াটসঅ্যাপ, ইমেইল, জিমেইল, টুইটার, ম্যাসেঞ্জার ইত্যাদি অ্যাপস ব্যবহারে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এবং সু-সম্পর্ক বজায় রাখা এখন সহজসাধ্য ব্যাপার।

সারাদিন মোবাইলে যে-পরিমাণ সময় ব্যয় করি, তার সামান্য একটা অংশ যদি আত্মীয়-স্বজনদের সাথে যোগাযোগ রক্ষায় ব্যয় করি, তাহলে মুসলিম সমাজে আত্মীয়তা সম্পর্কের সংকট, দ্বন্দ, দূরত্ব, প্রতিহিংসা কোনোকিছুই অবশিষ্ট থাকার কথা নয়।

অত্যন্ত আফসো ও পরিতাপের বিষয়, এ ছোট্ট একটা যন্ত্রের পেছনে আমার দিনকে দিন, মাসকে মাস খুইয়ে দিচ্ছি। অথচ আত্মীয়দের সাথে কথা বলার দু-এক মিনিট সময় বের করতে পারছি না। আমাদের সমাজে, আমাদের চারপাশে এমনও মানুষ আছে, যারা বছরে একবারও কোনো কানো আত্মীয়কে ফোন করার ফুরসত পায় না। এটা নিতান্তই দুঃখজনক। অথচ কুরআনে আত্মীয়তার সম্পর্ক রক্ষার ব্যাপারে কী পরিমাণ তাগিদ এসেছে।

আত্মীয়তার বন্ধন রক্ষা করা আল্লাহর নির্দেশ। এ-প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, তোমরা আল্লাহর ইবাদত করবে এবং কোনো কিছুকে তাঁর সাথে শরীক করবে না। পিতামাতা, আত্মীয়-স্বজন, এতিম, অà¦