সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

হাদিস গবেষণায় বিশেষ গুরুত্ব দেওয়ার আহ্বান আল্লামা মারুফীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাইন বিন জলিল
মিরপুর থেকে

বাংলাদেশের প্রেক্ষাপটে মাদরাসা শিক্ষার্থীদের হাদিস গবেষণায় বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের দারুল উলুম দেওবন্দের উচ্চতর হাদিস বিভাগের প্রধান আল্লামা আব্দুল্লাহ মারুফী।

সোমবার (২৬ ডিসেম্বর) রাজধানীর ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ দারুল উলুম ঢাকা কর্তৃক আয়োজিত ইলমে হাদিস সেমিনারে তিনি এ আহ্বান জানান।

আল্লামা আব্দুল্লাহ মারুফী বলেন, বর্তমানে হাদিস গবেষণার ক্ষেত্রে উলামায়ে কেরাম অধিকতর পূর্বের তুলনায় বর্তমানে গুরুত্বের সাথে গ্রহণ করেছেন।

তিনি বলেন, হাদিস পড়ার উদ্দেশ্য হচ্ছে মাযহাব সম্পর্কে স্পষ্ট ধারণা নেওয়া এবং মাযহাবকে তাহকিক ও দালিলিক আন্দাজে অনুধাবন করা। এ কারণে শিক্ষার্থীরে হাদিস গবেষণায় গুরুত্বারোপ করা উচিৎ।

সেমিনারে ভারতের প্রখ্যাত এ আলেম ও হাদিস বিশারদ উলুমুল হাদিসের গুরুত্বপূর্ণ বিষয় ইলমুর রিজাল, ইলমুল ইসতিলাহাত ইত্যাদি বিষয়ে সেমিনারে জ্ঞানগর্ভ আলোচনা করেন।

বাদ মাগরিব থেকে শুরু হওয়া হাদিসের এ সেমিনারে শিক্ষার্থীরা হাদিস বিষয়ক বিভিন্ন বক্তত্ব্য পেশ করেন। হাদিস বিষয়ক আলোচনা করেন মাওলানা আব্দুস সালাম নোমানী।

এছাড়াও সেমিনার অনলাইনের মাধ্যমে মালয়েশিয়া থেকে সংযুক্ত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার হাদিস বিভাগের অধ্যাপক প্রফেসর ড. আবুল লাইস ইস খায়রাবাদি।

দারুল উলুম ঢাকার মুহতামিম ও শাইখুল হাদিস মুফতি রেজাউল হক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে সেমিনারে মাওলানা আব্দুস সালাম নোমানীসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

আরএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ