শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

প্রকাশিত হলো একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম পর্যায়ের ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। এ ধাপে সাড়ে ১৩ লাখের অধিক আবেদনের প্রেক্ষিতে ভর্তির জন্য মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী। এ সংক্রান্ত বিস্তারিত ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) পাওয়া যাবে।

জানা গেছে, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের আগামী ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারির মধ্যে ৩২৮ টাকা ফি জমা দিয়ে নির্বাচন নিশ্চিত করতে হবে। নিশ্চিত না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে এবং পুনরায় তাকে ফিসহ আবেদন করতে হবে।

আগামী ৯ ও ১০ জানুয়ারি রাত ৮টা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১২ জানুয়ারি। একইদিন দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১৩ ও ১৪ জানুয়ারি।

তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ করা হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একইদিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি। পরে আগামী ২২ থেকে ২৬ জানুয়ারি একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া চলবে।

উল্লেখ্য, গতবারের মতো এবারও এসএসসি ও সমমানের ফলাফলের ভিত্তিতে তিন ধাপে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া চলছে। সমান জিপিএ প্রাপ্তদের ক্ষেত্রে সর্বমোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম নির্ধারণ করা হচ্ছে। আগামী ১ ফেব্রুয়ারি বিভিন্ন কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণির ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ