মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

শান্তি ও উন্নতি চাইলে আবার নৌকায় ভোট দিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শান্তিতে থাকতে চাইলে এবং দেশের উন্নয়ন বজায় রাখতে হলে আবার নৌকায় ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি আরো বলেন, আমরা যদি নতুন রাস্তা-ঘাট, স্কুল-কলেজ পেতে চাই; পুরাতন এবং ভাঙা স্কুল দূর করতে চাই; তাহলে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে।

রোববার (১ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সরকারি ৮৮ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের বই উৎসবে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জ্যোতিশ্বর পাল প্রমুখ।

-এটি