শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

আজ জামিয়া বাবুনগরের আন্তর্জাতিক শতবার্ষিক ও দস্তারবন্দী সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি: দক্ষিণ পূর্ব এশিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া বাবু নগরের আজ ৪ জানুয়ারি আন্তর্জাতিক শতবার্ষিকী দস্তারবন্দী সম্মেলন শুরু হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন জামিয়ার সহকারী পরিচালক মাওলানা আইয়ুব বাবুনগরী।

দেশের বিভিন্ন জেলা -উপজেলা থেকে মাদ্রাসার ফারেগীন সহ হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লী জামিয়া মুখি। শুক্রবার (৬জানুয়ারি) বিকালে দেশ, জাতি ও ইসলামের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হবে ঐতিহাসিক এ আন্তর্জাতিক শতবার্ষিক ও দস্তারবন্দী সম্মেলন।

মাহফিলের পবিত্র কুরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন দেশ-বিদেশের ওলামায়ে-মাশায়েখ, ইসলামী স্কলারগণ।নিম্নের সময় সূচিতে সম্মান সূচক পাগড়ী প্রদান করা জামিয়ার ফারেগীন, শিক্ষক মন্ডলী ও ওলামায়ে কেরামদেরকে।
বুধবার বাদে এশা ১৩৭১ হিজরী মোতাবেক ১ ৯২৪ ইং হতে ১৪৩০ হিজরী মোতাবেক ২০০৯ ইং পর্যন্ত ফাজিলদের পাগড়ী প্রদান করা হবে।

২. বৃহস্পতিবার বাদে যোহর ১৪৩১ হিজরী মোতাবেক ২০১০ ইং হতে ১৪৪৩ হিজরী মোতাবেক ২০২২ ইং পর্যন্ত ফাজিলদের প্রদান করা হবে।

৩. জুমাবার বাদে ফজর ১৪৪৪ হিজরী ও জামিয়ার শিক্ষক মন্ডলীদের প্রদান করা হবে।

৪. বাদে জুমা বিশিষ্ট উলামায়ে কেরামগণদের পাগড়ী প্রদান করা হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ