মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে ছাত্র আন্দোলন ঢাকা মহানগর উত্তরের শুভেচ্ছা বিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক:।। পুনরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর নির্বাচিত হওয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর, মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-পীর সাহেব চরমোনাইর সাথে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় মুহতারাম আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম - পীর সাহেব চরমোনাই  নগর নেতৃবৃন্দ কে সার্বিক দিকনির্দেশনা ও পরামর্শ দিয়ে বলেন, আগামীর দেশ ও শিক্ষিত দক্ষ জাতী গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মীদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। দেশ ও মানবতার জন্য নিজেদের তৈরি করতে হবে। ইসলামের আলোকে নিজেদের পরিচালনা করার পাশাপাশি ছাত্র সমাজেও সচেতনতা বৃদ্ধি করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর -এর সভাপতি এম. মাইদুল হাসান সিয়াম, সহ-সভাপতি তাহসিন ইউসুফ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ আমীন শরীফ, প্রকাশনা ও দফতর সম্পাদক সুহাইল তানভীর, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাইনুল ইসলাম তৌফিক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ