শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির ইসলামী আন্দোলনের ছাত্রী ও মহিলা ইউনিটের শপথ ও তারবিয়াত মজলিস অনুষ্ঠিত ক্যান্সার চিকিৎসায় প্রতিটি বিভাগে বিশেষায়িত হাসপাতাল করবে সরকার বেহুঁশ দিগ্বিদিক বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, বিপাকে ব্যবহারকারীরা  দুই কোটি মানুষের স্বাক্ষর সংগ্রহের ঘোষণা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির মাওলানা আরশাদ মাদানীর শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা গেল কপ-৩১ সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশে আসছেন পাকিস্তান বেফাকের ২৮ বছরের কাণ্ডারি, কে এই হানিফ জালান্ধরি মসজিদে নববিতে জুমার নামাজে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’

বর্তমান সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না: খাদ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমান সরকার গরিব ও অসহায় মানুষের পাশে রয়েছে উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, এই সরকারের আমলে কেউ না খেয়ে থাকবে না।

আজ বুধবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকার আব্দুল গণি রোডে ভ্রাম্যমাণ ওএমএস (ট্রাকসেল) বিক্রয় কার্যক্রম পরিদর্শনকালে উপস্থিত ভোক্তা সাধারণের উদ্দেশে এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

সাধন চন্দ্র মজুমদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে আজ দেশে খাদ্য নিয়ে হাহাকার নেই। দেশের মানুষ কষ্টে নেই। পৃথিবীতে মহামারি ও আর্থিক সংকটের মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।

এসময় মন্ত্রী জানান, প্রয়োজনে সারা বছর স্বল্প-আয়ের মানুষের জন্য খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে।

তিনি বলেন, বিগত সময়ে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ওএমএস চালু থাকেনি। ভোক্তা সাধারণকে স্বস্তি দিতে সরকার এসময়ে এটা চালু রেখেছে।

ওএমএস’র চাল-আটা কিনতে আসা ভোক্তারা সরকারের এ কার্যক্রমের জন্য ধন্যবাদ জানান। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করেন। তারা ওএমএসে আরও বেশি পরিমাণ চাল-আটা এবং বিক্রয় কেন্দ্র বাড়ানোর অনুরোধ করেন।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ