মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

কৃষিকাজে ইসলামের বিশেষ গুরুত্বারোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পৃথিবীর উন্নত, অনুন্নত, উন্নয়নশীল-নির্বিশেষে সব দেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব অপরিসীম। জীবনধারণের জন্য প্রয়োজনীয় সব উপাদান, শিল্পের কাঁচামাল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও বেশির ভাগ কৃষি থেকে আসে। ইসলামে কৃষিকাজের যথেষ্ট গুরুত্ব রয়েছে। নিয়ত ও পদ্ধতি সঠিক হলে কৃষি কাজও নেকি অর্জনের মাধ্যম হতে পারে।,

ইসলামে কৃষিকাজের প্রতি গুরুত্বারোপ : খাদ্যের মূল উৎস হলো ভূমি। সে ভূমি থেকে খাদ্য-শষ্য ও ফল-ফসল উৎপাদন করার প্রক্রিয়া হলো কৃষিকাজ। অর্থশাস্ত্রের ভাষায়, কৃষি বলতে কেবল ফসল উৎপাদন করাকেই বোঝায় না; বরং উৎপাদন লাভের উদ্দেশ্যে পশুপাখি পালনের মতো কাজও কৃষির অন্তর্ভুক্ত। তাই উৎপাদন লাভের উদ্দেশ্যে কোনো নির্দিষ্ট ভূমিক্ষেত্রে ও তদুপরিস্থ ঘর বা দালান ব্যবহার করে ফসলাদি উৎপাদন ও পশুপালনের প্রয়াস ও কৌশলকে কৃষি বলে। পবিত্র কোরআনে বিভিন্নভাবে কৃষিকাজের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

মহান আল্লাহ বলেন, ‘তিনিই (আল্লাহ) আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে আমি সব ধরনের উদ্ভিদেও চারা উদগম করি; অনন্তর তা থেকে সবুজ পাতা উদগত করি, পরে তা থেকে ঘন সন্নিবিষ্ট শস্যদানা উৎপাদন করি এবং খেজুর বৃক্ষের মাথি থেকে ঝুলন্ত নির্গত করি আর আঙুরের উদ্যান সৃষ্টি করি এবং জায়তুন ও আনারও। এরা একে অন্যের সদৃশ এবং বিসদৃশও। লক্ষ্য করো—তার ফলের প্রতি, যখন তা ফলবান হয় এবং তার পরিপক্বতা প্রাপ্তির প্রতি। মুমিন সম্প্রদায়ের জন্য এগুলোর মধ্যে অবশ্যই নিদর্শন আছে।’ (সুরা আনআম, আয়াত : ৯৯),

নবী-রাসুলদের কৃষিকাজ : পৃথিবীর সূচনা থেকেই কৃষিকাজ বা চাষাবাদের সঙ্গে মানুষের সম্পর্ক বিদ্যমান। প্রথম মানব ও প্রথম নবী আদম (আ.) কৃষিকাজ করেছেন। ইবরাহিম (আ.) কৃষিকাজ করেছেন। নবী মুহাম্মদ (সা.)- এর চাষাবাদ করারও প্রমাণ পাওয়া যায়। তিনি জারফ নামক স্থানে চাষাবাদ করেছেন। (আল-মাবসুত লিস সুরুখসি: ২/২৩) ,

নবী সা. বলেন, ‘আমি তোমাদের আদম (আ.) সম্পর্কে বলব—তিনি কৃষিকাজ করতেন। আমি তোমাদের ইবরাহিম (আ.) সম্পর্কে বলব—তিনি চাষবাস করতেন।’ (মুসতাদরাক হাকেম, হাদিস: ৪১৬৫)

কৃষিকাজে সাদকার সাওয়াব : ভূমি ব্যবহার করে বৃক্ষ রোপণ, বনায়ন ও ফল-ফসল উৎপাদন করে সাদকার সাওয়াব লাভ করা যায়। আনাস ইবন মালিক (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, যেকোনো মুসলিম ফলবান গাছ রোপণ করে কিংবা কোনো ফসল ফলায়, আর তা থেকে পাখি কিংবা মানুষ à¦