বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মুক্তি পেলেন মির্জা ফখরুল ও মির্জা আব্বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিনে মুক্তি পেয়েছেন।

আজ সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি নেতা ও তাদের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল জানান, সন্ধ্যা ছয়টার দিকে তারা ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন।

মুক্তি পাওয়ার পর তারা নয়াপল্টনে বিএনপি অফিসের দিকে রওনা দিয়েছেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তাদের জামিননামা আদালতে দাখিল করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে জামিন আদেশের নথিপত্র কারাগারে পৌঁছায়। তাঁদের জামিননামার কাগজপত্র যাচাইবাছাই করে দেখার পর মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন গতকাল রোববার বহাল রাখেন আপিল বিভাগ। জামিন বাতিল চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদন নিষ্পত্তি করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ রোববার এ আদেশ দেন।

উল্লেখ্য, ঢাকায় গত ১০ ডিসেম্বর বিএনপির বিভাগীয় সমাবেশ ঘিরে উত্তেজনার মধ্যে গত ৭ ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে আটক করে ডিবি পুলিশ। তাঁদের স্থায়ী জামিন প্রশ্নে হাইকোর্টের রুল এক মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ