বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গণঅবস্থানের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির পূর্বঘোষিত গণঅবস্থান কর্মসূচিকে ঘিরে রাজধানীতে জনদুর্ভোগ সৃষ্টি হলে সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে বিএনপির শান্তিপূর্ণ কমর্সূচিতে বাধা নেই বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির সদর দপ্তরে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

গত ৩০ ডিসেম্বর সরকার পতন, সংসদ ভেঙে দেওয়াসহ ১০ দফা দাবিতে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতে গণ-অবস্থান কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বিএনপির ঘোষণা অনুযায়ী, ১১ জানুয়ারি বেলা ১১টায় ঢাকায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে গণ-অবস্থান কর্মসূচি শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ