মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ইজতেমায় গাড়ি পার্কিং ও বিমানবন্দরগামীদের যেসব নির্দেশনা মানতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১৩-১৫ জানুয়ারি টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ২০-২২ জানুয়ারি। ইজতেমাকে ঘিরে রাজধানীর টঙ্গী ও এর আশপাশের এলাকায় বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়।

ইজতেমার সময়ে মানুষ যেন রাস্তায় চলাচলের কোন সমস্যা না হয় সেজন্য যানবাহন পার্কিংয়ের জন্য কিছু স্থান নির্ধারণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। একই সঙ্গে বিমানবন্দরগামীদের জন্যও বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিএমপির গাড়ি পার্কিং সংক্রান্ত তথ্য:

খিলক্ষেত থেকে আদুল্লাহপুর হয়ে ধউর ব্রিজ পর্যন্ত রাস্তার দুই পাশে কোনো যানবাহন পার্কিং করা যাবে না।

ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহন নিম্নবর্ণিত স্থানে (বিভাগ অনুযায়ী) যথাযথভাবে পার্কিং করবে।

ঢাকা ও চট্টগ্রাম বিভাগ পার্কিং : উত্তরা ১৬ নম্বর সেক্টরের বিজিএমইএ ভবন। আর ১০, ১১ ও ৫ নম্বর ব্রিজের ঢালে।

সিলেট বিভাগ পার্কিং : উত্তরা ১৫ নম্বর সেক্টরের ২ নম্বর ব্রিজের ঢাল হতে উলোদাহা মাঠ পর্যন্ত।

খুলনা বিভাগ পার্কিং : উত্তরার ১৭ এবং ১৮ নম্বর সেক্টরের খালি জায়গা (বউবাজার মাঠ)।

রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগ পার্কিং: প্রত্যাশা হাউজিং।

বরিশাল বিভাগ পার্কিং : ধউর ব্রিজ ক্রসিং সংলগ্ন বিআইডব্লিউটিএ ল্যান্ডিং স্টেশন।

ঢাকা মহানগরী পার্কিং : ৩০০ ফিট রাস্তা এলাকায় খালি জায়গা।

যানবাহন পার্কিংয়ের সময় অবশ্যই চালক, হেলপারকে গাড়িতে অবস্থান করতে হবে। মালিক ও চালক একে অপরের মোবাইল নম্বর নিয়ে রাখবেন যাতে বিশেষ প্রয়োজনে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা যায়।

ডাইভারশন সংক্রান্ত তথ্য :

আখেরি মোনাজাতের দিন অর্থাৎ ১৫ জানুয়ারি ও ২২ জানুয়ারি ভোর ৪টা থেকে কয়েকটি পয়েন্টে ডাইভারশন হবে।

এগুলো হলো- ধউর ব্রিজ, ১৮ নম্বর সেক্টর পঞ্চবটী ক্রসিং, পদ্মা ইউলুপ, ১২ নম্বর সেক্টর খালপাড়, মহাখালী ক্রসিং, হোটেল রেডিসন ব্লু ক্রসিং, প্রগতি সরণী (বিশ্বরোড), কুড়াতলী ফ্লাইওভার লুপ-২, মহাখালী ফ্লাইওভার পশ্চিম পার্শ্ব, মিরপুর দিয়াবাড়ী বাসস্ট্যান্ড ক্রসিং ও আশুলিয়া বাজার ক্রসিং।

আখেরি মোনাজাতের আগের রাত অর্থাৎ ১৪ জানুয়ারি ও ২১ জানুয়ারি রাত্র ২টা থেকে আন্তঃজেলা বাস, ট্রাক, কাভার্ডভ্যান ও অন্যান্য যানবাহন à¦