বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

ইজতেমা ইসলামের আদর্শ জানা, বোঝা ও আমলের পথ সুগম করবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ইজতেমা ইসলামের সুমহান আদর্শ জানা, বোঝা ও আমলের পথ সুগম করবে।

এক বাণীতে রাষ্ট্রপতি বিশ্ব ইজতেমা ২০২৩ উপলক্ষে ইজতেমায় অংশ নেওয়া বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের স্বাগত জানান।

তিনি বলেন, ইসলাম শান্তি ও মানবতার ধর্ম। ইসলামের সুমহান আদর্শ ও আকীদাকে অনুসরণের পাশাপাশি এর প্রচার ও প্রসারের লক্ষ্যে বিশ্ব ইজতেমায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসল্লিদের অংশগ্রহণ এক মহতী উদ্যোগ।

আবদুল হামিদ বলেন, মুসলিম বিশ্বের বিজ্ঞ আলেমদের বয়ান ও আলোচনা থেকে মুসল্লিরা ইসলামের বিধি-নিষেধ ও করণীয় সম্পর্কে দিক নির্দেশনা পাবেন এবং ইসলামের প্রকৃত মর্মাথ্য অনুধাবন ও অনুসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

তিনি আরো বলেন, বিশ্ব ইজতেমা ইসলামী উম্মাহর ঐক্য, সংহতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করতে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করবে।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ প্রতি বছর সফলভাবে বিশ্ব ইজতেমা আয়োজন করে বিশ্ব দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। এজন্য ‘আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জানাই লাখো শোকরিয়া’।

বিশ্ব ইজতেমা ধর্মপ্রাণ মুসলমানদের দুনিয়া ও আখেরাতের কল্যাণে সঠিক পথে চলার তৌফিক দান করুক-এ প্রার্থনা করে তিনি বলেন, ‘মহান আল্লাহ আমাদের সহায় হোন’।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ