বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নারীকে গাড়িচাপা দিয়ে টেনে নেওয়া ঢাবির সেই শিক্ষক মারা গেছেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাড়িচাপা নিয়ে নারীকে হত্যার ঘটনায় আটক বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষক মোহাম্মদ আজহার জাফর শাহ মারা গেছেন।

ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক এই শিক্ষককে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকা মেডিকেলের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, জাফর শাহকে সাড়ে তিনটার দিকে ঢামেকের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গত ২ ডিসেম্বর রাজধানীর শাহবাগ এলাকায় তার গাড়ির বাম্পারে আটকে রুবিনা আক্তার নামে এক নারী মারা যান। গাড়ির আটকে যাওয়ার পর ওই নারী চিৎকার দিলেও তিনি গাড়ি না থামিয়ে উল্টো গাড়ির গতি বাড়িয়ে প্রায় ১ কিলোমিটার টেনে নিয়ে যান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধাওয়া করে নীলক্ষেত মোড়ের কাছে গাড়িটি থামান। কিন্তু তার আগেই মারা যান রুবিনা। এরপর আশপাশে থাকা লোকজন ওই শিক্ষককে মারধর করলে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ