সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

সব পথ এসে মিশে গেছে যেখানে: মাওলানা নাজমুল হাসান কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ কাসেমী।। দাওয়াত ও তাবলিগ মানুষকে কল্যাণের পথ দেখিয়েছে। ন্যায়ের পথ দেখিয়েছে। সরলতার পথ দেখিয়েছে। সমাজের অসংখ্য মানুষ এমন পাবেন যারা দাওয়াত ও তাবলিগের বদৌলতে দীন পেয়েছে। ধর্মের আলো পেয়েছে। দাওয়াত ও তাবলিগের মাধ্যমে মানুষ দ্বীনের পথে এসেছে। চুরি-রাহাজানি, খুন-খারাবি, ছিনতাই ও অন্যায়ের পথ থেকে বিরত থেকেছে। বিশ্বজুড়ে পরিচালিত এমন পথ খুব কমই পাবেন, যে পথে মানুষ এত দ্রুত পরিবর্তন হতে পারে। মানুষকে পরিবর্তনের একটি রোল মডেল হল দাওয়াত ও তাবলিগ।

তাবলিগের সবচে বড় জাময়েত ‘বিশ্ব ইজতেমা’। এখানে সব পথ এসে মিশে গেছে। অন্যজায়গায় তার অন্য কোনো পরিচয় থাকলেও এখানে সবার পরিচয় একটাই। তিনি আল্লাহর বান্দা। নবীর উম্মত। দীনের খাদেম। সবার মাঝেই বিরাজ করে ঐক্যবদ্ধতা। বজায় থাকে হৃদ্যতা। পরস্পর বিনিময় করেন সহানুভবতা। বিরাজ করে মহানুভবতা।

সাহাবায়ে কেরাম রা. দীনের দাওয়াতকে নিজেদের জীবনে অত্যন্ত গুরুত্ব দিতেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের যেভাবে শিক্ষা দিয়েছেন, তারা সেভাবে দীনকে অন্যদের কাছে পৌঁছে দিয়েছেন। এভাবে ধারাবাহিকতা চলতে চলতেই আমাদের পর্যন্ত দীন পৌঁছেছে। হযরতজি ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি দাওয়াত ও তাবলিগের কাজকে সর্বপ্রথম আল্লাহর ইচ্ছায় ও ইলহামীর মাধ্যমে শুরু করেছেন। সব সময় আল্লাহ কাছে দোয়া করতেন ও এ কাজে জোড়ে থাকতেন। যার বদৌলতে আজ দাওয়াত ও তাবলিগের কাজ সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে দাওয়াত ও তাবলিগের মেহনত চলছে। বিশ্বজুড়ে ইসলামকে উপস্থাপন করার একটি মাধ্যম হিসেবে আজ স্বীকৃতি পেয়েছে দাওয়াত ও তাবলিগ।

বিশ্বে দাওয়াত ও তাবলিগের পদ্ধতি সম্পর্কে যদি আলোচনা করতে চাই তাহলে বলবো, রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে দাওয়াতের মেহনত করেছেন, আমাদেরও সে পদ্ধতিতে দাওয়াতের মেহনত করা উচিত। কেননা তার পদ্ধতি ছিল সর্বযুগের জন্য রোল মডেল। যদিও কেউ কেউ বলেন, যে এখন সময় চেঞ্জ হয়েছে। তাই পদ্ধতিতেও চেঞ্জ আনা উচিত। কিন্তু আমি মনে করি বিষয়টি এমন নয়। বরং তিনি ছিলেন সর্বযুগের জন্য আধুনিক। তার পদ্ধতিও ছিলো সর্বযুগের জন্য আধুনিক। এতে পরিবর্তন-পরিবর্ধনের কোনো সুযোগ নেই।
তাবলিগের মাঝে জোর-মিল-মহব্বত এখনো জারি আছে। তবে তার জন্য শর্ত হলো নিজের ভিতর ঈমানের হাকীকত ও বাস্তবতা থাকতে হবে। একরামুল মুসলিমীনের প্রতি পূর্ণভাবে সচেতন হয়ে উলামায়ে কেরামের পরামর্শে ও তত্ত্বাবধানে দাওয়াত ও তাবলিগের কাজ করতে হবে। যেহেতু এ কাজের সূচনা করেছেন আলেম। তাই যদি আলেমদের দ্বারা এ কাজ চলমান থাকে তাহলেই তাবলিগের মেহনত আবারো পূর্বের অবস্থানে ফিরে আসবে ইনশাআল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ