শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট কোরআন ছুঁয়ে শপথ নেওয়ার পরিকল্পনা প্রথম মুসলিম মার্কিন সিনেটরের সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী

চলছে মাওলানা ইব্রাহীম দেওলার হেদায়েতি বয়ান, কিছুক্ষণের ভেতর মোনাজাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৫৬তম বিশ্ব ইজতেমা ময়দানে চলছে শেষ মুহূর্তের হেদায়েতি বয়ান। আলোচনা করছেন  মাওলানা ইব্রাহীম দেওলা। অনুবাদ করছেন মাওলানা কারী যুবায়ের আহমাদ। কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে আজকের আখেরি মোনাজাত। মোনাজাত পরিচালনা করবেন।

সরেজমিনে দেখা যায়, টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আজ রোববার (১৫ জানুয়ারি)। এই মোনাজাতে অংশ নিতে ভোর থেকে ময়দানমুখী মুসল্লিদের স্রোত।

প্রতি বছরের মতো এবারও টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব ইজতেমা। তাবলীগ জামাত আয়োজিত বিশ্ব ইজতেমায় লাখ লাখ মুসল্লি সমবেত হয়। এখানে তাবলীগ জামাতের দেশ-বিদেশের শীর্ষস্থানীয় মুরুব্বীরা আখলাক, ঈমান ও আমলের ওপর বয়ান করেন।

ময়দানে একই সামিয়ানার নিচে দিন-রাত কাটে লাখ লাখ মুসল্লির। এখানেই চলে তাদের রান্নাবান্না, খাওয়া-দাওয়া ও গোসলসহ প্রয়োজনীয় কাজ। ইসলামের জ্ঞান অর্জনের জন্যই তাদের এখানে আসা। মহান আল্লাহকে রাজি-খুশি ও সন্তুষ্টির লাভের আশায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি সমবেত হন টঙ্গীর তুরাগ তীরে।

গত ১৩ জানুয়ারি (শুক্রবার) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এতে অংশ নেয় তাবলীগ জামাতের কয়েক লাখ মুসল্লি।

এদিকে আজ রোববার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হবে আখেরি মোনাজাত। এই আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকে আশপাশের এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের হাজার হাজার মুসল্লির ঢল নামে ইজতেমার ময়দানের উদ্দেশে।

লাখ লাখ মুসল্লির সঙ্গে একসঙ্গে দোয়া করলে আল্লাহ তা কবুল করবেন। এমন বিশ্বাস নিয়ে গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া বাইপাস থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, উত্তরা, আশুলিয়া বেড়িবাঁধ, কামারপাড়া, টঙ্গীর বনমালা রোডসহ অলিগলি দিয়ে বিশ্ব ইজতেমা ময়দানের উদ্দেশে ছুটছেন হাজার হাজার মুসল্লি। মোনাজাতে অংশ নিতে অনেকে আগে থেকেই ইজতেমা ময়দানের আশপাশে আত্মীয়ের বাসায় অবস্থান নেন।

লাখ লাখ মুসল্লির আগমনে ইজতেমার ময়দান পূর্ণ। ফলে ময়দানে জায়গা না পেয়ে আখেরি মোনাজাতে অংশ নিতে সড়ক, মহাসড়ক, খালি জায়গা, বাড়ির ছাদ, গাড়ির ছাদ, নৌকা, ফ্লাইওভার, ফুট ওভà¦