বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

বিরোধীরা ছানি অপারেশন করালে উন্নয়ন দেখতে পাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা চোখের ছানি দূর করালে উন্নয়ন দেখতে পাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ বুধবার সকালে দেশের ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, প্রধানমন্ত্রী অনেক উন্নয়ন করেছেন। কিন্তু আমাদের বিরোধীরা সে উন্নয়নগুলো চোখে দেখে না। আমার মনে হয়, কমিউনিটি ভিশন সেন্টারে বা আমাদের চক্ষু ইনস্টিটিউটে এসে চক্ষু পরীক্ষা করিয়ে, ছানি দূর করতে পারলে সব উন্নয়ন কাজ তারা ভালো করে দেখতে পারবে।

তিনি বলেন, প্রতিবেশী দেশের তুলনায় আমাদের অবস্থা ভালো। পঞ্চাশোর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে অন্ধত্বের হার ভারতে পৌনে ২ শতাংশ ও নেপালে আড়াই শতাংশ। সেখানে আমাদের দেশে দেড় শতাংশ। ত্রিশোর্ধ্ব জনগোষ্ঠীর মধ্যে পাকিস্তানে অন্ধত্বের হার পৌনে ৩ শতাংশ, আমাদের দেশে শূন্য দশমিক ৭ শতাংশ।

এ সময় চোখের চিকিৎসায় সরকারের নেওয়া নানা উদ্যোগগুলো তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ