বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

শাবিতে চূড়ান্ত ভর্তি শুরু আগামীকাল থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তির তালিকা প্রকাশ করা হয়েছে। আগামীকাল সোমবার (২৩ জানুয়ারি) থেকে সরাসরি ভর্তি কার্যক্রম শুরু হয়ে বুধবার (২৫ জানুয়ারি) পর্যন্ত চলবে।

শনিবার (২১ জানুয়ারি) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন শাবি ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

তিনি জানান, সোমবার থেকে ২০২১-২২ সেশনে প্রথম সেমিস্টারের চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হবে। এবার ভর্তি ফি সর্বমোট ১৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে গুচ্ছের মাধ্যমে ৫ হাজার টাকা নেওয়া হয়েছে। সরাসরি ভর্তির সময় শিক্ষার্থীদের আরও ১০ হাজার টাকা নিয়ে আসতে হবে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মতে এ ফি নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।

ভর্তির বিজ্ঞপ্তি অনুসারে, সোমবার বিজ্ঞান অনুষদে ১ থেকে ১ হাজার ৬৫০ পর্যন্ত, মঙ্গলবার (২৪ জানুয়ারি) ১ হাজার ৬৫১ থেকে ৮ হাজার পর্যন্ত এবং স্থাপত্য বিভাগে ১ থেকে ৩৪ পর্যন্ত ভর্তির জন্য ডাকা হয়েছে। বুধবার মানবিক অনুষদে ১ থেকে ১ হাজার ৩১৯ পর্যন্ত এবং বাণিজ্য ১ থেকে ৫৫৯ পর্যন্ত শিক্ষার্থীদের ডাকা হয়েছে।

ভর্তির সময় শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মার্কশিট নিয়ে আসতে হবে। সেটি না থাকলে মূল সনদ আনতে বলা হয়েছে। কোনো শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকলে সেক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ভর্তি রিসিভ সঙ্গে নিয়ে আসতে হবে। যদি আগে জমা দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে এখন জমা দিতে হবে না।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ