বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি 

যেভাবে চা-কফির আসক্তি কমাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চা বা কফি কমবেশি আমাদের সকলেই প্রিয়। অনেকের প্রতিদিনের সকাল  চা বা কফি দিয়েইশুরু হয়। শীতকালে চা-কফির আসক্তি যেন আরও বেড়ে যায়। চা এবং কফিতে রয়েছে ক্যাফেইন। এটি সাধারণত আমাদের মেজাজ ঠিক রাখতে সাহায্য করে। তবে অনেকে এর প্রতি অতিরিক্ত পরিমানে আসক্ত হয়ে যায়। যা স্বাস্থ্যের জন্য ঠিক নয়।

জেনে নিন চা-কফি প্রতি আসক্তি কমানোর ৫টি উপায়:

বিকল্প কিছু পান করুন

চা বা কফি পান করতে মন চাইলে তার বিকল্প হিসেবে অন্য কিছু পান করতে পারেন। বিভিন্ন ধরনের ভেষজ চা রয়েছে সেগুলো পান করতে পারেন। এগুলো হজমেও সহায়তা করে। স্বাস্থ্যের জন্য ভালো। যারা কফিপ্রেমি তারা ক্যাফেইন এড়াতে ডি-ক্যাফেইনড কফি পান করতে পারেন।

পর্যাপ্ত ঘুমান: পর্যাপ্ত ঘুমালে সারাদিন সতেজ অনুভব হয়। এটি স্বাস্থ্যের জন্যও ভালো। শরীর সতেজ থাকলে চায়ের প্রতি আসক্তি কম আসে। সেইসঙ্গে কাজের প্রতি স্পৃহাও বাড়ে। তাই ঘুমের দিকে খেয়াল রাখুন। অনিয়ম করবেন না।

রুটিনে পরিবর্তন আনুন: আপনার প্রতিদিনের রুটিনের যে সময়টুকু চা বা কফির জন্য বিরতি নেন সেই সময়ে অন্য কিছু করুন। যেমন হাঁটার অভ্যাস করতে পারেন। এটি স্বাস্থ্যের জন্য ভালো এবং চা-কফির অভ্যাসও কমিয়ে আনবে।

গরম পানি ও লেবু দিয়ে দিন শুরু করতে পারেন: আপনি সকালে যখনই উঠুন চা-কফির পরিবর্তে গরম পানি এবং লেবু দিয়ে দিনের শুরুটা করতে পারেন। এতে ভিটামিন-সি পাবেন। যা স্বাস্থ্যের জন্য ভালো। সেইসঙ্গে হজমেও সাহায্য করে। তবে খালি পেটে এই পানীয় পান করবেন না। সকালের খাবারের পর খেতে পারেন।

খাবারের তালিকায় ভারসাম্য আনুন: খাবারের তালিকায় ভারসাম্য রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। খাবারে তালিকায় পুষ্টিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান ঠিক রাখতে হবে। যা আপনার শরীরে শক্তি প্রদান করবে। যার ফলে শরীর সতেজ থাকবে। চা-কফির প্রতি আসক্তিও কমে আসবে।

-এসআর