মোঃ মোসাব্বির রাহমান
বিশেষ সংবাদদাতা>
বর্তমান বাজারে যেখানে ইলিশ মাছ সর্বনিম্ন ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, সেখানে ২৫ টাকার ইলিশ কেনার কথা বলা যেন শুধু লোক হাসানো।
কিন্তু খোদ রাজধানী ঢাকার বুকেই এমন একটি দোকান আছে যেখানে আপনি চাইলেই ২৫ টাকায় ইলিশ মাছ, ৫ টাকায় শুঁটকি, ৩ টাকায় চা পাতা, ১ টাকায় মুড়ি, ১৫ টাকায় পাঙাশ কিংবা তেলাপিয়া মাছ নিঃসংকোচে কিনতে পারবেন। শুধু তাই নয়, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীও এমন দামে কেনার সুযোগ পাবেন সেই দোকানে।
রাজধানীর দক্ষিণখানের মুদি দোকানি মোহাম্মদ জুয়েল তৈরি করেছেন এই দৃষ্টান্ত, যাকে বাংলাদেশের বাজার ব্যবস্থায় এক অনন্য মানবিক উদাহরণ বলা চলে। সামর্থ্য যেমনই থাকুক না কেন, সেখানে গেলে বাজার আপনি করতে পারবেনই। ধরুন আপনার পকেটে রয়েছে মাত্র ১০০ টাকা। এর মধ্যেই আপনাকে আজকের খাবারের জন্য বাজার করতে হবে। চিন্তা নেই, আপনি নিশ্চিন্তে চলে আসতে পারেন জুয়েলের 'পাটোয়ারী স্টোরে'। দাম ও পরিমাণ নিয়ে চিন্তা নেই। আপনার সাধ্য অনুযায়ী পণ্য পেয়ে যাবেন।
রাজধানীর উত্তরার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে যেতেই আবদুল্লাহপুর বেড়িবাঁধ। সেখান থেকে আমাদের যাত্রা দক্ষিণখানের ফায়দাবাদের উদ্দেশে। ফায়দাবাদ ট্রান্সমিটার মোড়ে এসে নামতে চোখে পড়ে একটি মসজিদ। সেখানে একজনকে জিজ্ঞেস করতেই বললেন, পাশের গলি দিয়ে সামনে গেলে জুয়েলের দোকান। ছোট্ট ঘুপচি গলি দিয়ে এগিয়ে ২টি দোকানে পেরোতেই সেই পাটোয়ারী স্টোর। অবশ্য দোকানে নাম লেখা নেই। তাতে কী! কাজেই পরিচয় দোকানটির।
দোকানের সামনে রাখা পাশাপাশি কয়েকটি চার্ট। চার্টে লেখা রয়েছে, 'আপনার প্রয়োজন যতটুকু, কিনুন ঠিক ততটুকু।', 'চাহিদা অনুযায়ী সকল পণ্য ক্রয়ক্ষমতার মধ্যে বিনা সংকোচে বিক্রয় করা হয়।' দোকানের সামনে ঝুলছে মূল্য তালিকাও। সেখানে চোখ বুলিয়ে দেখা যায়, দোকানটিতে সর্বনিম্ন ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে গরুর মাংস, ১৫ টাকায় মিলছে পাঙাশ এবং তেলাপিয়া মাছ।
অভিনব এই উদ্যোগটি কীভাবে মাথায় এল জানতে চাইলে জুয়েল আওয়ার ইসলামকে বলেন, 'করোনা শুরুর কিছুদিন আগে পেঁয়াজের বাজার দর যখন কেজি প্রতি ২৮০ টাকায় পৌঁছাল, তখনই আমি দেখলাম অনেক ক্রেতা পেঁয়াজ কিনতে পারছেন না। কারণ অনেকের দৈনিক উপার্জনই হয়তো তখন ২০০ টাকা। আর দোকানে পেঁয়াজ কিনতে