শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথমবর্ষের ভর্তি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২১-২২ স্নাতক (সম্মান) প্রথমবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। প্রথম থেকে সপ্তম মেধাতালিকার শিক্ষার্থীদের অফিস চলাকালীন ভর্তি সম্পন্ন করতে বলা হয়েছে।

আজ রোববার (২৯ জানুয়ারি) শুরু হওয়া এ ভর্তি কার্যক্রম চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসানের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি প্রথম থেকে সপ্তম মেধাতালিকা থেকে চূড়ান্ত ভর্তি কার্যক্রম চলবে। এবার ভর্তি ফি সর্বমোট ‘এ’ ইউনিটে ১২ হাজার ১৫ টাকা, ‘বি’ ১০ হাজার ৫১৫ টাকা এবং ‘সি’ ইউনিটে ১০ হাজার ৯৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এতে গুচ্ছের মাধ্যমে আগেই পাঁচ হাজার টাকা নেওয়া হয়েছে। সরাসরি ভর্তির সময় শিক্ষার্থীদের বাকি টাকা জমা দিতে হবে।

ভর্তির সময় শিক্ষার্থীদের আবেদন পত্রের সঙ্গে দুই কপি ছবি, এসএসসি ও এইচএসসি পাশের মূল সনদ (ফেরতযোগ্য) নিয়ে আসতে হবে। কোনো শিক্ষার্থী অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি থাকলে বিভাগীয় সভাপতির সুপারিশক্রমে মূল একাডেমিক সনদ জমা দেওয়ার জন্য সময় দেওয়া সাপেক্ষে ভর্তির অনুমতি দেওয়া হবে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ