শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সমস্যা অস্বীকারের প্রবণতা এই সরকারের মধ্যেও দেখা যাচ্ছে: শায়খে চরমোনাই আজ মসজিদে হারাম ও মসজিদে নববিতে জুমার খতিব যাঁরা শাইখুল ইসলামের আগমন আমরা যেভাবে উদযাপন করতে পারি! প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’

নিপাহ ভাইরাসের চিকিৎসায় হাসপাতাল প্রস্তুত রাখার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বর্তমানে বাংলাদেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে। এতে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড কোডিড-১১ হাসপাতালকে প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. দাউদ আদনান স্বাক্ষরিত এক চিঠিতে ডিএনসিসি ডেডিকেটেড কোডিড-১১ হাসপাতালের পরিচালককে নিপাহ ভাইরাসের চিকিৎসায় ১০ বেডের আইসোলেশন ওয়ার্ড এবং ১০টি আইসিইউ বেড প্রস্তুত রাখতে বলা হয়েছে।

আজ শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকালে হাসপাতালের পরিচালক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান জানান, রোগীর চিকিৎসায় আমরা প্রস্তুত আছি। এই মুহূর্তে ১৫টি আইসিইউ বেড ও ১০টি সাধারণ বেড প্রস্তুত রাখা আছে।

এর আগে গত সোমবার এক জরুরি বিজ্ঞপ্তিতে অধিদপ্তর থেকে জানানো হয়েছে, দেশের ২৮টি জেলায় নিপাহ ভাইরাসজনিত জ্বরের প্রকোপ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে দেশের প্রতিটি হাসপাতালে জ্বরের উপসর্গ নিয়ে আসা রোগীদের সেবা দেওয়ার সময় চিকিৎসকদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

-এসআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ