বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস সিলেটে দুই দিনব্যাপী খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করার আহ্বান

কবরস্থানের জন্য মাটি খননকালে উঠে এলো ৪৬ কেজির কষ্টিপাথর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের ঘোড়াঘাটে কবরস্থানের জন্য মাটি খননকালে ৪৬ কেজি ওজনের কষ্টিপাথর পেয়েছেন এলাকাবাসী।

আজ শনিবার (৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিংড়া ইউনিয়নের কুচেরপাড়া এলাকায় পাওয়া পাথরটি পুলিশে দেওয়া হয়েছে।

পুলিশ বলেন, কুচেরপাড়া গ্রামের লোকজন একই গ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কাছ থেকে দুই বিঘা জমি কবরস্থানের জন্য কেনেন। ওই জমির এক পাশ নিচু থাকায় শনিবার সকালে ভেকু দিয়ে মাটি খনন করা হচ্ছিল। এ সময় কষ্টিপাথরটি মাটির সঙ্গে উপরে উঠে আসে। স্থানীয়রা পাথরটি পুলিশে হস্তান্তর করে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির জাগো নিউজকে বলেন,পাথরটি আসল কষ্টিপাথর কি না পরীক্ষার কাজ চলছে।

-টিএ