সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

কুকুরের কামড়ে মারা গেছে ৭০ ছাগল, আতঙ্কে গ্রামবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুুকুরের আক্রমণের শিকার হচ্ছে মানুষ, গরু, ছাগল। ইতোমধ্যে কুকুরের কামড়ে মারা গেছে অন্তত ৭০টি ছাগল। এতে আতঙ্কে রয়েছে পথচারী, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা।

জানা যায়, গত দুই মাস ধরে ৫-৬টি কুকুর পুরো গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে। ইতোমধ্যে হামলার শিকার হয়েছেন ওই গ্রামের সামসুল হক ও রফিকুল ইসলাম। কামড় দিয়েছে কয়েকটি গরুকেও।

ধামলই গ্রামের একজন বলেন, ‘কুকুরের কামড়ে আমার তিনটি ছাগল মারা গেছে। এছাড়া গ্রামের আ. রশিদের পাঁচটি, কিরণের দুইটি, সূর্যত আলীর তিনটি, নজরুল ইসলামের দুইটি, বেলায়েতের দুইটিসহ প্রায় ৭০টি ছাগল মারা গেছে।’

তিনি আরও বলেন, ‘কুকুরের হামলা থেকে প্রতিকারের পেতে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। তারপরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। গ্রামে ক্রমেই কুকুরের উৎপাত বাড়ছে।’

কাওরাইদ ইউনিয়ন পরিষদের চেয়াম্যান অ্যাডভোকেট আজিজুল হক বলেন, ‘ওই গ্রামের কুকুরের উৎপাতের বিষয়টি শুনেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়েজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রোকনুজ্জামান পলাশ বলেন, ‘মহামান্য হাইকোর্টের আদেশে কুকুর মারা বন্ধ রয়েছে। বেওয়ারিশ কুকুরকে স্বাস্থ্য বিভাগ ভ্যাকসিন দিয়ে থাকে। ওই গ্রামের কুকুরগুলোকে ভ্যাকসিনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।’

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ